মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাব-৫’র অভিযানে অস্ত্র, গুলি-মাদকসহ মাদক মামলায় পলাতক এজাহার নামীয় আসামী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামীদের গ্রেফতার করে থাকে।

গতকাল রবিবার ১৫/১/২০২৩ইং তারিখ বিকেল ৪টা ৫০ ঘটিকায় র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় আসামী মোঃ তরিকুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় যথাক্রমে, (ক) ১টি লোহার তৈরী পিস্তল, (খ) ১টি পিস্তলের ম্যাগাজিন, (গ) ৪ রাউন্ড গুলি, (ঘ) ১৫০ গ্রাম হেরোইন, (ঙ) ২টি মোবাইল ফোন, (চ) মাদক বিক্রয় হইতে আয়কৃত নগদ ৪৭,৯৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ তরিকুল ইসলাম(২৫) পিতা- আবু সাইদ, সাং- কোদালকাটি জেলেপাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আজ সোমবার ১৬ই জানুয়ারি ২০২৩ইং র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com