মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা রুবেল রানা

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে শ্রেষ্ঠ হয়েছে তারাগঞ্জ উপজেলা, আর এই শ্রেষ্ঠত্বের প্রধান নায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। সদ্য সমাপ্ত জাতীয় জরিপে সারা দেশের মধ্যে তারাগঞ্জ উপজেলা দ্বিতীয় এবং রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবনীয় এই সাফল্যের জন্য তিনি দেশসেরা স্বীকৃতি পেয়েছেন।

স্থানীয় সরকার বিভাগ (রেজিস্ট্রার জেনারেল “জন্ম ও মৃত্যু নিবন্ধন” এবং বিভাগীয় কমিশনার কার্যালয়) এর যৌথ মূল্যায়নে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩.৪০ শতাংশে পৌঁছায়। চট্টগ্রামের বাঁশখালি উপজেলা (১৩৫.২২%) শতাংশ অর্জনের মাধ্যমে সারাদেশে প্রথম হয়েছে এবং একই জেলার সীতাকুন্ড উপজেলা তৃতীয় হয়েছে।

তথ্য মতে, তারাগঞ্জ উপজেলার “জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন” ১৩৩ শতাংশ অর্জন একটি দৃষ্টান্ত। এই সাফল্য শুধু পরিসংখ্যান নয় বরং তারাগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত কাজের ফল। নিবন্ধন প্রক্রিয়াকে গতিশীল করতে নিয়মিত মনিটরিং ও পুরস্কারভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মাঠপর্যায়ে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম, ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে জোর দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা কালবেলাকে বলেন, এই সাফল্য কেবল উপজেলা প্রশাসনের নয় তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের এই সাফল্য, আগামী বছর গুলোতেও ধরে রাখার আহ্বান করছি। আমি মনে করি, এই সাফল্য দেশের অন্যান্য উপজেলা গুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com