মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি- নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রবিবার ২৫শে মে সকালে পৌর ভূমি অফিস কার্যালয়ে এ উপলক্ষে ভূমি মেলা জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর প্রমুখ। উক্ত ভূমি মেলা জনসচেতনতা মুলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ভূমি মেলা উদ্বোধন শেষে ভিডিপ প্রজেক্টের মাধ্যমে ভূমি সেবা, নামজারি, মিউটেশন, জমি ক্রয় বিক্রয়, দান ও হেবা দলিলসহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে অবহিত করা হয়। ভূমি মেলা উদ্বোধনের দিন থেকে আগামী ২৭শে মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি এ.বি এম সারোয়ার রাব্বী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com