মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় মহান মে দিবস পালিত

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বৃহস্পতিবার সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন, কার মাইক্রো শ্রমিক ইউনিয়ন, লেবার শ্রমিক ইউনিয়ন, ড্রাইভার সমিতি, অটো চালক সমিতি ও সিএনজি চালক সমিতি এর আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটির শুরুতে অফিস কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনিমিত করে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামিম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ট্রাক ট্যাংলড়ীর সভাপতি আমিনুর রহমানসহ শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যবৃন্দগণ।

অন্যদিকে পৌরসভা লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

এদিকে অটো ড্রাইভার সমিতির উদ্যোগে যথাযথভাবে মহান মে দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি এজাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। অপরদিকে উপজেলা স্টিল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ সকল সদস্যবৃন্দ। উপজেলা ডেকোরেটর ইউনিয়ন কর্তৃক মহান মে দিবস পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। উপজেলা ডিএসআর শ্রমিক কল্যাণ সংগঠনের নেতৃত্বে মহান মে দিবস পালন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ সদস্যবৃন্দ। সংগঠনগুলো র‌্যালী ও পুষ্পমাল্য অর্পন শেষে তাদের নিজ নিজ কার্যালয়ে সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com