মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরল মা ও মেয়ে- মোট নিহত ৬

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
মধ‍্যরাতে ঢাকা- বরিশাল মহা সড়কের জাজিরা নামক এলাকায় রোগীবহনকারী এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই মর্মান্তিক দূর্ঘটনার কবলে প্রাণ দিতে হয় তাদের।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ‍্যে পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম(৫৫), তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা(৩২), তাঁদের স্বজন ফজলে রাব্বী(২৮)।

অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেওয়ার পথে এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সবার। এদিকে নিহত ৬ জনের মধ্যে ২ জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে। নিহত জাহানারা ও তার মেয়ে আমেরিকা প্রবাসী। গত তিন মাস আগে তারা বাড়ি আসেন।

নিহত জাহানারা বেগমের বড় ভাই আশ্রাফ আলী খান(৭৫) জানান- সোমবার দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ হয়ে পারলে তাকে বরিশালের বাসা থেকে একটি এম্বুলেন্স ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। মা ও মেয়ে ছাড়াও সাথে তার ভাইয়ের এক বন্ধু ছিল। তিনিও ঘটনাস্থলে মারা গেছেন।

এছাড়াও এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান- গ্রামের বাড়ি বাউফলে তিনি ছাড়া আর কেউ নেই। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করছেন।

এ ঘটনার পর তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com