মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ‘জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১৮ই জুন সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সহকারী, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইভবৃন্দ।

উল্লেখ্য, এবার ডোমার উপজেলায় ছয় থেকে এগারো মাস বয়সী ৫ হাজার ২০৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪০ হাজার ৮০৭ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওনো হবে। একটি স্থায়ী কেন্দ্রসহ ২৪০টি সাব-ব্লকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com