শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা(৩৮) মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভার কাজীপাড়া এলাকার তার নিজ বাড়িতে অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।

নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করে।

মামলা সুত্রে জানা গেছে- মঙ্গলবার সকাল আট টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া এলাকার রুপা’র বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তর।

এসময় বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রুপাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে একটি মামলা করে। আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, সহিদা বেগম রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। গত ২০২১ইং সালের ২১শে এপ্রিল ইয়াবা ট্যাবলেট নিয়ে গন্ডোগোলে দুই মাদকসেবীর হাতে খুন হন তার স্বামী ডোমারের মাদক সম্রাট মিজানুর (৪৫) সেই থেকে সে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com