মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকায় বসে মনোনয়ন চাইলে কোন লাভ হবে না- অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি গণ মানুষের দল। যারা জনগণকে সাথে নিয়ে দল এবং জনগণের জন্য কাজ করে দল তাদেরকে মূল্যায়ন করবে।

সেলিম ভূঁইয়া বলেন, ঢাকায় বসে নমিনেশন চাইলে কোন লাভ হবে না, এলাকায় গিয়ে দলের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে সকল কিছুর খবর রাখছেন। দলের জন্য যারা কাজ করে যাচ্ছেন তিনি তাদেরকেই মূল্যায়ন করবেন।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার রাধানগর হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপ‌জেলা বিএন‌পি’র সাধারণ সম্পাদক এ একে এম ভি‌পি মুসার সঞ্চলনায় এবং ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপি’র এমপি প্রার্থী, কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপ‌জেলা বিএন‌পি’র সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলে বিএন‌পির কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সে‌লিম ভূঁইয়া আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পি’র আহ্বায়ক এ্যাডঃ ড‌ভো‌কেট আবদুল মান্নান, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পি’র সদস্য স‌চিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, হোমনা উপ‌জেলা বিএন‌পি’র সভাপ‌তি আলহাজ্ব মোঃ ম‌হিউদ্দিন, কু‌মিল্লা উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা‌ বিএন‌পি’র সদস্য বেলাল উদ্দিন সরকার তু‌হিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জনগণকে নিয়ে ইফতার করার চেষ্টা করছি। ১৭ বছর আমাদের নেতাকর্মীরা একত্রে বসে ইফতার করতে পারেনি, নেতার নির্দেশে আমরা এখন সর্বস্তরের জনগণকে একসাথে নিয়ে ইফতার করার চেষ্টা করছি।

এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রম বিবেচনায় আগামী সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের জন্য বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আমি এমপির জন্য লালায়িত নয়। আমি জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের সেবক করতে চাই।এসময় তিনি বিএনপি’র প্রতি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় ইফতার মাহফিলে লন্ডন থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে ফোন কলে অডিও বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য কবির আহমদ ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com