মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লায় এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত

৭১সংবাদ২৪.কম ডেস্কঃ
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার ও দোয়া মুনাজতের আয়োজন করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা, ক্যাটস হোম ও ঐতিহ্য কুমিল্লা।

গতকাল সোমবার বিকেলে, দেবীদ্বার সরকারি শিশু পরিবার (বলক) এ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোঃ ম‌হিবুস সালাম খাঁন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুন কুমার দে, ডাঃ শেখ মোঃ শাহজালাল, দেবীদ্বার টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ খলিলুর রহমান বাবুল, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, ইতালী জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাব রেজিস্ট্রার অফিসের সহকারি খোশনেহার বেগম কাজল।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এ‌টিএম সাইফুল্ ইসলাম, ওমর ফারুক মুন্সী, মোঃ আ‌রিফুল ইসলাম, আল আ‌মিন কিব‌রিয়া, ইসহাক হাসান খান, মাহফুজ আহাম্মেদ, শ‌ফিউল আলম রা‌জিব, মোঃ জ‌হির মারুফ, পার‌ভেজ সরকার, সাইফুল ইসলাম সজিব, ব্যবসায়ী রাসেল আহাম্মদ, বীমাকর্মী নওশাদ চৌধুরী, মোঃ ফারুকুজ্জামান, মোঃ সুরুজসহ শিশু পরিবারের কর্মকর্তা ও নিবাসী শিশুরা।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এতিম শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সঠিক যত্ন ও ভালোবাসা নিশ্চিত করতে পারলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে।

বক্তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এসব অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। সবশেষে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা শিশুদের সাথে নিয়ে ইফতারে শরিক হন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com