মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে নির্বাচনী আচরণ বিধিমালা শীর্ষক অবহিতকরণ সভা

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‍ঘিরে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেনের সভাপতিত্বে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

এ সময় নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা-২৫ এর বিভিন্ন ধারা সম্পর্কে সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে অবহিত করা। বিধিমালার জটিল বিষয় গুলো প্রজেক্টরে প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত ও সহজ ভাবে বোঝানো হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচনী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিধিমালার কপি বিতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেন বলেন, “নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রার্থী ও কর্মী সমর্থকদের দায়িত্ব। তবে নির্বাচনী পরিবেশ রক্ষায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com