মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে বৈদ্যুতিক সাব-স্টেশনে আগুন- বিদ্যুৎ সেবা ব্যাহত

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে সাব-স্টেশন তারাগঞ্জ-১ এ বিস্ফোরণের ঘটনায় দিনব্যাপী বিদ্যুৎ সেবা ব্যাহত হয়। বুধবার (২৬ মার্চ) ২০২৫ইং বেলা আনুমানিক দুপুর ১২টায় বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কারিগরি ত্রুটির কারনে বিস্ফোরণ থেকে উপজেলার সাব-স্টেশন তারাগঞ্জ-১ উপকেন্দ্রের ৩৩ কেভি সিটি ব্লাস্ট ও আগুন লাগার কারনে ৩৩ কেভি সিটি, ডিবি বক্স, ৩৩ কেভি সিআরপি প্যানেল ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলার সব এলাকা ও সৈয়দপুর উপজেলা শহর এলাকা ব্যতিত অন্যান্য ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে সন্ধ্যা ৬টার সময় থেকে রাত ১১টা পর্যন্ত আশিংক বিদ্যুৎ সেবা পায় তারাগঞ্জবাসী সহ নিকটবর্তী সৈয়দপুর উপজেলার অন্যান্য এলাকা।

এ বিষয় তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ এস, এম শরিফ আব্দুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে বেলা আনুমানিক ১২.২২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিভে গেছে। বিস্ফোরণের ঘটনায় আর কোন অগ্নি ঝুঁকি না থাকায় পল্লীবিদ্যুৎ এর জোনাল অফিসে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে ফায়ার সার্ভিসের কর্মরত ইউনিট ঘটনাস্থল প্রস্থান করে। এঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তারাগঞ্জ জোনাল অফিসে কর্মরত ডিজিএম মোঃ মনোয়ার হোসেন সুমন বলেন, কারিগরি ত্রুটির কারনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাব-স্টেশনে দিনব্যাপী মেরামত কার্যক্রম চলমান ছিল। আশাকরি আগামীকালকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে। তবে বিকল্প উপায়ে রাত ১১টা থেকে সাধ্যমত বিদ্যুৎ সরবরাহ চালু আছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, সাব-স্টেশনে বিস্ফোরণ থেকে আগুন লাগায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ অন্যান্য মেশিনারিজ ও মেটাল সামগ্রী নষ্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com