শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ত্রিশালে এমপি রুহুল আমিন মাদানীর ব্যাপক উন্নয়ন

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হওয়ায় ত্রিশালবাসী আনন্দিত। ২০১৮ইং সালে সংসদ নির্বাচনে ত্রিশাল আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী দ্বিতীয় বারের মতো বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।তিনি এমপি হওয়ার পর গত চার বছরে তার নির্বাচনী এলাকায় ৪৫টি নতুন দৃষ্টিনন্দন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ভবন নির্মাণ করেছেন।

এসব আধুনিক দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন পেয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা অত্যন্ত আনন্দিত।

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন- আগের দিনে শহরে উঁচু-উঁচু শিক্ষাপ্রতিষ্ঠান দেখতে পাইতাম, এখন আমাদের গ্রামে শহরের মতো চার তলা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। যখন বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা দলবেঁধে যায় তখন মনটা জুড়িয়ে যায়।

জানা গেছে- শিক্ষা প্রকৌশল বিভাগ, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যম ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে উপজেলার বড়মা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়, সোনাখালি পাজলার চর উচ্চ বিদ্যালয়, রওশনারা বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দা উচ্চ বিদ্যালয়, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সহ সবমোট ৪৫ টি নতুন বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।

জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী জানান- শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে বিগত চার বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৭১ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আগামীতেও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com