মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হওয়া বিশ্বনাথের আল-আমিনের দাফন সম্পন্ন

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া সিলেটের বিশ্বনাথের কিশোর আল-আমিনের মরদেহ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দেশে এসে পৌঁছেছে। এরপর বাদ মাগরিব উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাফিজ জলিল উদ্দিন।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌরসভার কাউন্সিলর ফজর আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ, আফিজ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী মনির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, ব্যবসায়ী মুহিবুর রহমান রুবেল প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ মাস ১৫ দিন পূর্বে দক্ষিণ আফ্রিকা যাওয়া বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের মোবারক আলীর পুত্র ও কামাল মুন্নার ভাগ্না আল-আমিন গত (১০ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার কিস্টিয়ানা শহরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে নিজের দায়িত্ব পালনরত অবস্থায় সেখানে সন্ত্রাসীদের হামলা ও গুলিতে গুরুত্বর আহত হন।

গুরুত্বর আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সাথে পাঞ্চা লড়তে লড়তে অবশেষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সদ্য যৌবনে পদার্পন করা নিষ্পাপ যুবক আল-আমিন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com