মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দশমিনায় বাবার সাথে গোসলে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় বাবার সাথে গোসল করতে গিয়ে আর ফেরা হল না ছোট শিশু জিহাদের। হয়ত আজকের এই দিনই ছিল জিহাদের জীবনের শেষ দিন তাই না ফেরার দেশে যেতে হয়েছে তাকে।

বলছি বাবার সাথে গোসল করতে গিয়ে প্রমত্তা তেঁতুলিয়া নদীতে ডুবে জিহাদ(৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর কথা। আজ শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাতার চর এলাকায় এঘটনা ঘটে।

জিহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে। কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরী কর্মীরা জিহাদের লাশ উদ্ধার করেন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে- তেঁতুলিয়া নদী তীরবতী চরঘূর্নি এলাকার বাসিন্দা মোকসেদুর রহমান তার পুত্র জিহাদকে নিয়ে তেঁতুলিয়া নদীতে গোসল করতে যায় এসময় নদীর স্রোতে বাবার হাত থেকে ছুটে নদীতে ডুবে যায় জিহাদ। খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় জিহাদের লাশ উদ্ধার করতে সক্ষম হন।

জিহাদকে উদ্ধারে কয়েকজন জেলে ও গ্রামবাসীরাও অংশ নেয়। এসময় নদী তীরে হাজার হাজার গ্রামবাসী জড়ো হয়ে জিহাদকে জীবিত উদ্ধারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন।

জিহাদের মৃত্যুর ঘটনায় জিহাদের পরিবারসহ চরঘূর্নি এলাকায় শোকের মাতম চলছে।

দশমিনা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আব্দুর রশিদ ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন- কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com