শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত আলেম ও শিক্ষকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৩টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, জামায়াত নেতা টি এম রফিকুল ইসলাম (দুলাল), উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহমুদ আলম, আব্দুল ওহাব।
উপজেলা ওলামা মাশায়েকের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা পেশাজীবী সংগঠনের খলিলুর রহমানসহ শিক্ষক ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।