শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত গণভোট সম্পর্কে সচেতনতা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করণে উঠান বৈঠক/ উদ্বুদ্ধ করণ ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভি ডাব্লিউ বি এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ।
উপজেলার ৭নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন পিষ্টনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আনোয়ারা বেগম।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার আরিফুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকিয়া সুলতানা, উদ্যোক্তা লিপটন মন্ডল, রেবেকা সুলতানা প্রমূখ। হ্যাঁ এবং না ভোটের উপর ব্যাপক আলোচনা করে, দেশের পরিবর্তনের লক্ষ্যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।