মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধুনটে জমিজমা সংক্রান্ত জেরে বসতবাড়ী ভাংচুরসহ গাছ কর্তন

মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্ৰামে জমি জমা সংক্রান্ত জেরে বসতবাড়ী ভাংচুরসহ বিভিন্ন গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে (২৬ ফেব্রুয়ারি ) বুধবার অনুমান ১১ঘটিকার সময় নলডাঙ্গা গ্ৰামের আয়নাল হকের বসতবাড়ীতে।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্ৰামের মৃত কাশেম আলীর ছেলে জেল হোসেন তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায়।

বিবাদী জেল হোসেন, একই গ্ৰামের আয়নাল হকের স্ত্রী বিলকিছ খাতুন ও আয়নালের নিকট থেকে জেল হোসেন প্রায় ৯ বছর পূর্বে জমি বিক্রয় করার কথা বলে চার লক্ষ্য দশ হাজার টাকা নিয়ে বাড়ীঘর করার জন্য (৩০ জুন) ২০১৯ইং তারিখে জমি সম্পাদন করে দেয়।

জমির খাজনা খারিজ করতে দেরি হবে বলে কালক্ষেপণ করে, জমি দলিল করে দেয় নাই। এই মর্মে বিবাদী বাদীকে জমি ভোগ দখল করার জন্য ছারিয়ে দেয়।

তখন বাদী বিলকিছ খাতুন তাঁর সম্পাদন করা নিচু জমিতে ৩৫ গাড়ী মাটি ফেলায়, প্রতিগাড়ী মাটির দাম ১৩০০/ টাকা। বাদী উক্ত জমিতে মাটি ফেলে প্রায় ৯ বছর যাবৎ সেখানে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে।

এমতাবস্থায়, বাদী বিলকিছ খাতুন বলেন আমার সম্পাদন করা জমি দলিল করে দিতে বলিলে জেল হোসেনগণ যোগসাজশে (২৬ ফেব্রুয়ারী) ২০২৫ইং আমার বসতবাড়ীতে অবৈধ প্রবেশ করে আমাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাধীগণ আমার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি সোঠা ইত্যাদি দিয়ে আমাদেরকে মারপিট করে এবং বসতবাড়ীর ভাংচুর করে। তাতে আমাদের বিভিন্ন জনের শরীরেরর বিভিন্ন স্থানে ছেলা,ফুলা ও রক্তাক্ত জখম করে দেয় এবং আমাদের চিৎকারে আশপাশের লোকজন আগাই আশিলে।

বিবাদীগণ প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আমরা ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্ৰহন করি। বিষয়টি নিয়ে গ্ৰামে একাধিকবার বার শালিশ বৈঠক করা হয়েছে । বিবাদীগণ শালিশ বৈঠক না মানায় বিষয়টি আপোষ নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

এই ঘটনায় বিলকিছ খাতুন বাদী হয়ে ধুনট থানায় জেল হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং আইনগত ভাবে ব্যবস্থা নিবেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com