শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নগদ অর্থ ও বিনামূল্যে শ্যালো মেশিন বিতরণকালে ধুনট পার্টনার কিন্ড স্কুলের সদস্যরা। মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কিন্ড স্কুলের সদস্যদের মাঝে নগদ অর্থ ও শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় পৌর এলাকার চরধুনট গ্ৰামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর পক্ষ থেকে কৃষি সেবাটি প্রদান করা হয়।
প্রকল্প সভাপতি লিটন হাওলাদারের সভাপতিত্বে অতিথি ছিলেন, ধুনট পৌর সভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম। বিশেষ অতিথি ছিরেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। এ সময় উপকারভোগী প্রকল্পের ২৫ জন সদস্যের মধ্যে নগদ অর্থ সহ শ্যালো মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকল্প সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কৃষক হবিবর রহমান, আব্দুল মজিদ, শ্রী হরি, লোকমান আলী, রোমজান আলী, হালিমা খাতুন, মনোয়ারা খাতুন, মালা রানী, চাম্পা খাতুন, চিরতা প্রমূখ।