শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
মোনাজাত করছেন ধুনট পুরাতন প্রেসক্লাবের সদস্যরা। ছবি- ৭১সংবাদ২৪.কম মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট পুরাতন প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ডাইম ভবনে ধুনট পুরাতন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে।
ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আরিফুর রহমান, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আয়ুব লোহানী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ ফারুক বাবলু, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমূখ।