শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলের নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে পড়ে এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৮)। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মতুয়া সংঘের একটি দলের সঙ্গে মনোজ পাইক কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে অনুষ্ঠিত একটি মহা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৮টার দিকে নৌকাযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালিয়া খেয়াঘাট এলাকা অতিক্রম করার সময়, ঘাট থেকে আনুমানিক পাঁচ মিনিট দূরত্বে অসাবধানতাবশত তিনি নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও সঙ্গীরা ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নিখোঁজ মনোজ পাইক একজন মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দিঘলিয়া এলাকা থেকে খায়রুল গাজী নামের এক ব্যক্তি ফোনে ঘটনাটি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এসেছে এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com