মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে অতিরিক্ত মদ্যপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের কালিয়ায় পূজা উপলক্ষে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলায় মদপানে পূজা কর(১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে ত্রীনয়নী বিশ্বাস নামে আরও এক স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। পূজা করের মদপানে মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। অপর স্কুলছাত্রী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে ত্রীনয়নী বিশ্বাস।

জানা গেছে, পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে যায়। পূজা-পর্বনে তারা দু’জনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষণা করেন। অপর ত্রীনয়নী হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে। এদিকে পূজা কর ও ত্রীনয়নীর স্বজন ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে এড়িয়ে যায়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায়, সে অতিরিক্ত মদ্যপান করেছিল। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মদপানে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে কিনা সেটা আমি দেখিনি বলতে পারবো না। তবে অন্য একজন মদপানে অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছু জানান নাই, খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com