মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে নামাজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

নামাজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সাইকেল বিতরণ। ছবি- ৭১সংবাদ২৪.কম

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে রামেশ্বরপুর রাজনীতির মোড়ে সর্বোচ্চ জামাতে নামাজ আদায়কারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সকল শ্রেণী পেশার মানুষকে জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রামেশ্বরপুর বাজার জামে মসজিদে চার মাসের মধ্যে সর্বোচ্চ জামাতে নামাজ আদায়কারী বিজয়ী পাঁচ জনকে ৫টি বাই সাইকেল পুরুস্কার হিসেবে প্রদান করা হয়।

কাশিপুর ইউনিয়নের রোকন পদপ্রার্থী হাফেজ সরোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাশিপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান এবং ওই ইউনিয়নের গনমান্য ব্যক্তিবর্গ। পুরুস্কার পেয়ে বেজায় খুশী বিজয়ীরা। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের সার্বিক পৃষ্টপোষকতা করেন, গিলাতলা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মো. আতিকুল ইসলাম। আতিক’র এমন অনেক সামাজিক কাজের জন্য উপস্থিত লোকজন তাকে আগামী দিনে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এলাকার সার্বিক সামাজিক কাজে তিনি সহযোগীতা করে আসছেন এবং এ সহযোগীতা অব্যহত রাখবেন। কাশিপুর ইউনিয়ন বাসির চাওয়াকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com