মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগের খোকন কারাগারে

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা, সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা কারাগারে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়ার পৃথক দুইটি মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখে নড়াইল সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান একই অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা। গত ২৭ জানুয়ারী আসামীরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয় বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com