মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নতুন পাঠ্যপুস্তকে জুলাই-আগষ্টের ইতিহাস লেখা হবে- শিক্ষা উপদেষ্টা

হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
আমাদের একটা নতুন ইতিহাস তৈরী হলো, আবু সাঈদের শাহাদত বরণের পরেই আন্দোলন অন্য মাত্রা নিয়েছে, আমাদের এই পরিবর্তণ ঘটেছে, সে জন্য আবু সাঈদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। গতকাল রোববার বিকেলে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা এসেছি শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সাথে দুঃখের ভাগ নিতে, আর্থিক সহায়তাসহ যদিও বিভিন্ন ভাবে তাদের সহযোগিতার চেষ্টা চলছে, এতে পরিবারের কষ্ট সমাধান হবে না, হারিয়ে ফেলা মানুষের বিকল্প অন্য কিছু হয় না, এই কষ্ট দুর করার সাধ্য কারও নেই, এটা সবার আয়ত্বের বাইরে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, যে কোন পরিবর্তনের দুইটা পর্যায় আছে, প্রথম পর্যায় হচ্ছে পুরানটাকে ভাঙ্গা, দ্বিতীয় পর্যায় হচ্ছে নতুন করে গড়া। তরুনদের আহবান জানাবো তারা প্রথম পর্যায়ে সফল হয়েছে, দ্বিতীয় পর্যায়ে সফল হতে হলে তাদের গড়ার কাজে মন দিতে হবে, এখন আর ভাঙ্গার প্রয়োজন নেই, ভাঙ্গার কাজে মন দিলে মূল উদ্দেশ্য সফল হবে না, আমাদের মূল উদ্দেশ্যে ভালো একটি বাংলাদেশ গড়া। সেই কাজে সবাইকে মন দিতে হবে।

অপর প্রশ্নের জবাবে বলেন, পাঠ্যপুস্তক ছাপা হলেই বুঝবেন, দেখতে পাবেন, জুলাই-আগষ্টের ইতিহাস লেখা আকারে, ছবি আকারে আসবে। এ সময় অতিরিক্ত সচীব আতিকুর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com