মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের সিংড়ায় ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ ধর্ষণ ও অপহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এর-ই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ৬ই সেপ্টেম্বর ২০২৩ইং সময় ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন ধাপ মানিক চাপড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোম্পানী অধিনায়ক, মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরল হুদা দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৩২৫ (একহাজার তিনশত পচিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। শ্রী শ্যামল কুমার (৩২), ২। শ্রী নিতাই কুমার (৩৫), উভয় পিতা- মৃত বলাই চন্দ্র, সাং- ধাপ মানিক চাপড়, থানা- সিংড়া, জেরা- নাটোর, ৩। শ্রী তাপস কুমার (৩০), পিতা- মৃত হরিলাল, সাংখিরশিং, থানা- তারাশ, জেলা- সিরাজগঞ্জ, ৪। রাজ কুমার (৫০), পিতা- মৃত মহাদেব তীরকি, সাং- ধাপ মানিক চাপড়, থানা- সিংড়া, জেলা- নাটোর, ৫। শ্রী নিরেশ কুমার (৩০), পিতা- শ্রী আফাল কুমার, সাং- মাথাই নগর, থানা- তারাশ, জেলা-সিরাজগঞ্জ, ৬। শ্রী ওদাস তীরকি (৩৬), পিতা- মৃত মহিনদেরী, ৭। শ্রী জয়ন্ত নীরা (২০), পিতা- শ্রী পরিমল নীরা, ৮। শ্রী চন্দন কুমার (২৩), পিতা- শ্রী রুপ কুমার, সর্ব সাং- ধাপ মানিক চাপড়, ৯। শ্রী সনজয় কুমার (২২), পিতা-শ্রী ভারত চন্দ্র, সাং- রাতাল, সর্ব থানা- সিংড়া, জেলা- নাটোর।

গ্রেফতারকৃত আসামীগণ উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ হতে প্রয়োজনীয় পরিমান চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়।

অবশিষ্ট চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে র‍্যাব-৫ নাটোরের চলমান অভিযানে সিংড়ায় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ৬ই সেপ্টেম্বর, ২০২৩ইং সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com