মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাবের অভিযানে শুটারগান উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (২৯ মে) ২০২৪ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, (ক) ১০টি ওয়ান শুটারগান, (খ) ১টি মোবাইল ফোন, (গ) ২টি সীমকার্ডসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ ব্যাপারী(৩৬), পিতা- মোঃ আইনুল ব্যাপারী, সাং-পাঁকশী (গার্ড ব্যাংক পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, ধৃত আসামী রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ তার শ্বশুর বাড়ীতে (জনৈক মোঃ এখলাস (৫০), পিতা- মৃত মোবারক মন্ডল) বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছে। সংবাদটি পাওয়ার সাথে সাথে র‍্যাবের আভিযানিক দল উক্ত বাড়ীতে পৌছে ধৃত আসামীকে আটক করেন। র‍্যাবের টিম ওই সময় বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন প্রাইভেট চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ তার নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে একজন এলাকার চিহ্নিত মাদক সম্রাট।

উক্ত অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিল। ইতিপূর্বে মাদক ব্যবসার কারণে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়।

সাম্প্রতিক কালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। উক্ত আসামীকে গ্রেফতারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার পূর্বক ১ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২৯ মে) ২০২৪ইং সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com