শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী পৌরসভার নীল প্রতিভা পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মতলুবা রহমান নামের এক মহিলার বিরুদ্ধে একটি জমিতে ইমারত নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও আদেশ অমাণ্য করে নির্মাণ করা হচ্ছে ইমারত।

এ বিষয়ে ভুক্তভোগী মোছা. দিলারা পারভীন অভিযোগ করে জানান, ওই জমি নিয়ে আদালতে ৭৯/১৬ নম্বর একটি দেওয়ানি মামলা বিচারাধীন। তার ভাষ্য অনুযায়ী, জমিটি নিয়ে বিরোধ থাকায় ২০২১ সালের জানুয়ারিতে মতলুবা রহমান ভবন নির্মাণের জন্য একটি প্লান অনুমোদন নিলেও, আদালতে মামলা চলমান থাকার তথ্য গোপন করায় পৌর কর্তৃপক্ষ পরবর্তীতে সেটি বাতিল করে।

তিনি বলেন, এরপরও ২৬ জুন সকাল থেকে মতলুবা রহমান নির্মাণশ্রমিক দিয়ে কাজ শুরু করে ইমারত নির্মাণ করছে। নির্মাণ কাজের ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত মতলুবা রহমান বলেন, আমি কোনো ইমারত নির্মাণের প্লানই দেই নি পৌরসভায়। তাহলে বাতিল করার প্রশ্ন আসবে কেমন করে। আমার জমিতে আমি ইমারত নির্মান করছি।

জানতে চাইলে পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, প্লান বাতিল করার পরও ইমারত নির্মাণের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com