শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাসির উদ্দিন- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ২০২৫ইং বেলা ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন জ্যেষ্ঠ সহ- সভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমূখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আজকের এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি।

শিক্ষা, প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার দৃঢ় প্রতিবাদ জানায়। আমরা চাই শান্তিপূর্ণ, নিরাপদ এবং জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা নয়, হোক মূল্যবোধ ও মেধার চর্চা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com