শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক উদ্বোধন

নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধি.
পর্যটন কেন্দ্র ও শিশুদের বিনোদন কেন্দ্রের ঘাটতি মেটাতে নীলফামারীতে “মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক” উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাজিগঞ্জ বাজারের নিকটে নতুন এই রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন করেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চীফ মেডিকেল প্লানার (কনসালটেন্ট) অধ্যাপক ডা. মো. লুৎফার রহমান।

এসময় মিনি পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান রোখসানা বেগম (মিনি), ব্যবস্থাপনা পরিচালক কাবিরুল ইসলাম লিটন, ট্রাভেলার সলুশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম, এ, জব্বার খান সহ আরও অনেকে আরও উপস্থিত ছিলেন।

এসময় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চীফ মেডিকেল প্লানার (কনসালটেন্ট) অধ্যাপক ডা. মো. লুৎফার রহমান‌ বলেন, “শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে এমন বিনোদন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এমন বিনোদন কেন্দ্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে বলে আমি মনে করি। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আকমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

“মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক” এর ব্যবস্থাপনা পরিচালক কাবিরুল ইসলাম লিটন বলেন, “নামমাত্র টিকিটের মূল্য পরিশোধ করে রিসোর্ট ও ওয়াটার পার্কে প্রবেশ করা যাবে। আমাদের এখানে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।‌ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। শান্ত ও মনোরম পরিবেশের জন্য আমাদের বিনোদন কেন্দ্রটি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি মনে করি।

জানতে চাইলে “মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক” এর চেয়ারম্যান রোখসানা বেগম (মিনি) বলেন, “নীলফামারীতে শান্ত ও নিরিবিলি পরিবেশে গিয়ে মানুষ সময় কাটাবে এমন কোনো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। শিশুদের জন্যও নেই কোনো সময় কাটানোর স্থান। সে কথা বিবেচনা করে সুন্দর মনোরম পরিবেশে রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক তৈরি করেছি। মূলত এটি নির্মাণের উদ্দেশ্য হলো এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও বিনোদনের ব্যবস্থা করা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com