মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দলটির কিশোরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। শনিবার (২২ নভেম্বর) কিশোরগঞ্জ উপজেলা এলাকায় পানি উনয়ন্ন বোর্ড অফিস চত্বরে গণ সমাবেশ ও পরে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।

এতে অংশ নেয় ধানের শীষে সংসদীয় আসনটির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য প্রয়াত আমজাদ হোসেন সরকার ভোজের ছেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার (রানা) সহ বিএনপির পক্ষের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতারা।

উপজেলা পানি উনয়ন্ন বোর্ড থেকে মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিন শেষে কিছু সময় বিক্ষোভ করে এবং রানার মনোনয়নের দাবি নিয়ে তার প্রয়াত বাবা আমজাদ হোসেন সরকার ভজের বিগত আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ।

সৈয়দপুর-কিশোরগঞ্জে নিয়ে গঠিত এই আসনে গণ মানুষের সীমাহীন ভালোবাসায় সিক্ত ছিলেন রানার বাবা আমজাদ হোসেন সরকার ভজে। বিগত ২০০১ সালে আমজাদ হোসেন সরকার আসনটিতে এমপিও নির্বাচিত হয়েছিলেন। তারই যৌগ্য সন্তান এবং তরুন প্রজন্মের আইকন রানা সরকারকে এই আসনের মনোনয়ন চান নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ উপজেলার সাধারণ ভোটারা।

দীর্ঘদিন আওয়ামী দুঃশ্বাসনের অবসানের পর এবারের নির্বাচনে রানাকেই যোগ্য নেতা হিসেবে মনে করেন এবং মনোনয়নের দাবি তাদের। তবে, দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ, দেখা দিয়েছে দলীয় কর্মী বিভেদ ও বিএনপির আসন হারানোর আশঙ্কা। এসময় দ্রুত সঠিক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপস্থিত সাধারণ জনমত।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com