শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেতা আসছে বীরের বেশে স্লোগানে তারাগঞ্জ উপজেলা বিএনপি

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে তারাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলীর নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান শিপুর নেতৃত্বে উপজেলার রংপুর- দিনাজপুর মহাসড়কে আনন্দ মিছিল বের করা হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। আনন্দ মিছিলটি নতুন চৌপথি মোড়স্থ বিএনপির তারাগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরাতন চৌপথি মোড় হয়ে তারাগঞ্জ বাজার সড়ক প্রদক্ষিণ করে পূনঃরায় নতুন চৌপথি পাটি অফিস এসে শেষ হয়। তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলটি “তারেক জিয়া বীরের বেশে- আসছে ফিরে বাংলাদেশে” এবং “তারাগঞ্জের মাটি- ধানের শীষের ঘাঁটি” এমন স্লোগানে মুখরিত ছিল।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, তারাগঞ্জ উপজেলা বিএনপির সহ- সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠণিক সম্পাদক মাহবুবার রহমান ও কোবায়েদ হোসেন, বিএনপি নেতা শাহাজাদা ইমরান হানিফ, আবুল বাশার, কাজী নূর আলম সহ অনেকে।

এছাড়াও উপজেলার সদর ইউনিয়ন (২নং কুর্শা) বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ৪নং হাড়িয়ার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি মকসুদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ১নং আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ খান, ৩নং সয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আজদ খান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক কাজী আব্দুর রাজ্জাক, ছাত্র দলের সদস্য সচিব আক্তারুজ্জামান শুভ, সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা সহ কয়েক শত নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com