মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নৌকা পক্ষের শক্তিকে আরও শক্তিশালী করতে হবে- অরূপরতন চৌধুরী

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডঃ অরূপরতন চৌধুরী বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য নৌকার পক্ষের শক্তিকে আরো শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ’কে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করছেন। আর এজন্য স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।

তিনি আরোও বলেন, এলাকার মানুষের পাশে থাকার জন্য ও মানুষকে কিছুটা সেবা দেওয়ার জন্যই ওই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। পাশাপাশি আমাদের যুবসমাজ যাতে মাদকের ফাঁদে আটকা না পড়ে সেজন্য অভিভাবকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

তিনি শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারস্থ বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নিজের (অরূপরতন) অর্থায়নে ও বড় খুরমা সমাজ কল্যাল সংস্থার ব্যবস্থপনায় অনুষ্ঠিত আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বড় খুরমা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রোহান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, এলাকার মুরব্বী মাওলানা ছাইফুর রহমান, বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান।

আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান শেষে একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডঃ অরূপরতন চৌধুরী স্থানীয় পনাউল্লাহ বাজারে গণসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com