মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালির বাউফলে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মুজিব চত্ত্বরে তৈরি করা বঙ্গবন্ধুর মুর‌্যাল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার মধ্যরাতের কোন এক সময় ওই মুর‌্যাল ভাঙ্গা হয় বলে ধারনা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে বাউফল পৌরসভার অর্থায়নের বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়েসহ মুজিব চত্তর নির্মাণ করা হয়।

চত্তরের পশ্চিম-দক্ষিণ কর্নারে বঙ্গবন্ধুর একটি মুর‌্যাল স্থাপন করা হয়। হঠাৎ রবিবার সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পান মুর‌্যালটি ভাঙ্গা। মধ্যরাতের কোন এক সময় ওই মুর‌্যালটির বঙ্গবন্ধুর ছবির মাথার অংশ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রæত ছুটে আসেন পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল।

পৌর মেয়র এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন- বাংলদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে জ্বালাও পোড়াও রাজনীতির অংশ হিসেবে বাউফলে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com