মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালির বাউফলে ২ বস্তা গাঁজাসহ আটক-২

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
মাদক বিরোধী অভিযানে বাউফল থানা পুলিশের উদ্যোগে পটুয়াখালীর বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ শাকিল(২১) ও লিমন(২৫) নামের দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদ পেয়ে সোমবার ৯ই জানুয়ারী সকালে বাউফলের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। এ সময় ওই ক্রয়কৃত গাঁজা ব্যবসার সাথে জড়িত সাইফুল(৩০) ও তার ভাই রাজিব পালিয়ে যায়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে- ঢাকা টু পটুয়াখালী লাইনের জামাল- ৫ লঞ্চে বড় ধরনের মাদক (গাঁজা) চালান বাউফল উপজেলার কারখানা লঞ্চঘাটে নামবে। গোপন সংবাদে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুনের নেতৃত্বে সোমবার ৯ই জানুয়ারী সকালে অভিযান চালিয়ে দুই বস্তা (৩৫ কেজি) গাঁজা সহ ব্যবসায়ী বিরপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে শাকিল(২১) সহ গাঁজার বস্তা বহনকারী আটো ড্রাইভার আমিরাবাদ গ্রামের নজরুল ইসলাম ওরফে কুট্রি’ সরদারের ছেলে লিমন(২৫) কে আটক করা হয়।

পুলিশের উপস্থিতির টের পেয়ে ওই ক্রয়কৃত গাঁজা ব্যবসার সাথে জড়িত কনকদিয়া ইউনিয়নের বৈলতলী গ্রামের আবুল প্যাদার ছেলে সাইফুল(৩০) ও তার ভাই রাজিব পালিয়ে যায়।

বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আল মামুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে কারখানা লঞ্চঘাট এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা সহ দুজনকে আটক করা হয়। মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে। জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com