মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে অগ্রিম ঈদুল আজহার নামাজ আদায়

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৪০ গ্রামের বিশ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

পটুয়াখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আজ বুধবার ২৮শে জুন সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি।

এছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও হানাফি মাজহাবের অনুসারীরা ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, বাউফল, গলাচিপা ও কলাপাড়াসহ মোট ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শত বছরেরও বেশি সময় থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজাসহ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছেন তারা। তাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা উচিত।

বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি বলেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে আমরা রোজা ও ঈদ পালন করছি। আজ আমাদের সঙ্গে জেলার ৪০ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com