শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পটুয়াখালীতে জেলা কর্মকর্তাদের সাথে সিইসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুলাল হোসেন- পটয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএম এ ভোট গ্রহণের সক্ষমতা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

এ সময় তিনি আরও জানান- নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং যাছাই বাছাই চলছে।

তবে সরকারের অর্থনৈতিক স্বক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার৷

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিবলায় এর সচিব জাহাংগীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি হাবিবুল আউয়াল তিন দিনের সফরে পটুয়াখালী জেলা অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে স্বস্ত্রীক কুয়াকাটা রাত্রি যাপন শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্য রওয়ানা করবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com