শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পাবনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কিসমত প্রতাপপুর অঞ্চলে জামায়াতে ইসলামীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ২০২৫ইং বিকেলে কিসমত প্রতাপপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জামায়াতে ইসলামী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা,মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, প্রচার সেক্রেটারি ফরিদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, ১৫নং জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল যুবায়ের হেলাল, বীর মুক্তিযোদ্ধা এসএম আজম, যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হোসেন, সালাউদ্দিন মীম, নবীরুদ্দিন মাষ্টারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com