মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনা জেলা ছাত্রশিবিরের নির্বাচন অনুষ্ঠিত

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলার শাখার ২০২৫ সালের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ২০২৫ইং দুপুরে পাবনা শহরে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে ইসরাইল হোসেন শান্ত সভাপতি এবং মুন্নাফ হোসেন কে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ সম্পাদক মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আব্দুল্লাহ মোহাইমিন। নব-নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠননের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক মো. সাইদুল ইসলাম।

প্রধান অতিথি কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, এখন থেকে প্রসাশনিক জেলা, উপজেলা হিসেবের সংগঠনের শাখা গঠন করা হবে। ইতিপূর্বের পুর্ব, পশ্চিম কোন সাংগঠনিক শাখা থাকবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সেই প্রতিষ্ঠানের নামে শুধু আলাদা শাখা থাকবে।

উল্লেখ্য, সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক পাবনা জেলা পুর্ব ও পশ্চিম সাংগঠনিক শাখা বিলুপ্ত করে পাবনা জেলা পশ্চিম শাখা সভাপতি ইসরাইল হোসেন শান্তকে জেলা সভাপতি এবং জেলা পূর্বের সেক্রেটারি মুন্নাফ হোসেনকে জেলা সেক্রেটারি মনোনীত করা হয়। নব-নির্বাচিত জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের পাঞ্জাব আলী প্রামাণিকের ছেলে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থী। সেক্রেটারি মোঃ মুন্নাফ হোসেন আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের কাছারপুর সড়ক পাড়া গ্রামের মোঃ তফিজ উদ্দিন প্রামানিকের ছেলে সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজর শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com