মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগাছায় মেধাবী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
সময়োপযোগী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দক্ষ সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়ে নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখা ও বাস্তবায়ন করতে; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা।

বুধবার (৪ জুন) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলাধীন তাম্বুলপুর ইউনিয়নের, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দেওয়া হয়।

রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী হামিদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই বিপ্লবের অগ্রগামী সৈনিক সিবগাতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় সৎ ও মেধাবীদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকতে চায়। কারণ আমরা বিশ্বাস করি মেধাবীরাই পৃথিবীর নেতৃত্বে দেয়। বিশ্বের ইতিহাসে অসংখ্য নজির আছে, রাষ্ট্রকর্তা মেধাবী নাহলে সেই রাষ্ট্রের অবস্থা কি হয়। আর মেধাবীদের হাতে থাকলে দেশের অবস্থা কি হয়।

জেলা ছাত্রশিবিরের আয়োজনে ও তাম্বুলপুর ইউনিয়ন শিবিরের বাস্তবায়নে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, বেরোবি সভাপতি সোহেল রানা, জেলা দপ্তর সম্পাদক মুনতাসির সালেহী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু সহ জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমাদের মাঝে শিক্ষিত হবার পাশাপাশি মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। আগামী দিনে দেশ পরিচালার দায়িত্ব তোমাদের নিতে হবে। তাই হেলায় সময় পার না করে পড়ায় মন দিতে হবে। আদর্শ মানুষ হয়ে আদর্শ সমাজ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মান করতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com