শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর পুঠিয়ায় মোঃ আদম আলী(২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মোবাইল, টাকা-পায়সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে। আহত আদম, উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মোঃ আলমগী হোসেনের ছেলে। গুরুত্ব আহতকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে ভিকটিম মোঃ আদম আলী ঝলমলিয়া বাজার হতে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরা অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।

এ সময় ভিকটিমকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে। তার নিকটে থাকা ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্র আঘতে গুরুতর আহত আদম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ ভিকটিমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com