শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পুঠিয়া কান্দ্রা কলাবাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলা সীমান্তবর্তী কান্দ্রা এলাকার নির্জন কলাবাগান থেকে সোহেল(২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) ২০২৫ ইং রাত ১টা থেকে সকাল (৮:৪৫) এর মধ্যে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে।

সে পেশায় ভ্যানচালক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটের দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানায়, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবক মোঃ সোহেল পেশায় ভ্যানচালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং রাত ৭:৩০ এর দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান। রাত ৯:৩০ এর দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com