মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বিশ্বনাথে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহোৎসব শারদীয় দূর্গাপূজা। উপজেলা ও পৌর এলাকার ২৫টি মন্ডপে এবার অনুষ্ঠিত হয়েছে দূর্গোৎসব। এরমধ্যে ২৩টি ছিল সার্বজনীন ও ২টি ব্যক্তিগত পূজা। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পর্যায়ক্রমে ২৫টি মন্ডপের প্রতিমা নিজেদের সুবিধামতো বিসর্জন করেন পূর্ণ্যার্তিরা।

বাসিয়া নদীর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনস্থ ঘাটে প্রধান অতিথি হিসেবে প্রতিমা বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। তিনি বলেন, নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলায় এবং সকলের সার্বিক সহযোগীতায় বিশ্বনাথে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে।

উপজেলা পূজা উপযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম (সেবা), সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাবেক সহ সভাপতি রূপক কুমার দেব, বর্তমান সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সিলেটের বিশ্বনাথে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ সর্বস্তর জনসাধারণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পূজা উপযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com