শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির তদন্ত প্রতিবেদনে গড়িমসি

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত (২৫ আগস্ট) মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীরা।

অভিযোগটি আমলে নিয়ে গত (৮ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। চিঠিতে বলা হয় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়ার জন্য। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রধান শিক্ষক দুলাল রহমানের পদত্যাগ চাই। আমরা মানববন্ধনের মাধ্যমে তাঁর পদত্যাগ চেয়ে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। স্যারের আশ্বাসে আমরা মানববন্ধন আর করি নাই, তিনি বলেছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন, কিন্তু তদন্ত করার অনেক দিন হয়ে গেলেও ইউএনও স্যার এখনো কোন ব্যবস্থা নেননি। আমরা (৫ আগস্ট) এর পর থেকে ক্লাস করছি না। প্রধান শিক্ষককে পদত্যাগ বা বহিষ্কার করা না হলে আমরা কেউ ক্লাসে ফিরবো না।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়। গত (১৯ সেপ্টেম্বর) তিন সদস্য তদন্ত কমিটি সরেজমিন তদন্ত সম্পূর্ণ করেন। তদন্ত প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দাখিলের সময়সীমা থাকলেও এখনো তা দাখিল করা হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও তদন্ত কমিটির আহবায়ক মঈন খান এলিস বলেন, এই তদন্তটি অনেক তথ্য রিলেটেড তাই আর একটু সময় লাগবে। তদন্ত সম্পূর্ণ হয়েছে। তদন্তের স্বার্থে কিছু ডকুমেন্টস প্রধান শিক্ষকের কাছে চাওয়া হয়েছে উনি সেগুলো দিতে দেরি করার কারণে রিপোর্ট লিখতে সময় লাগতেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় তদন্ত প্রতিবেদন হাতে পেতে একটু সময় লাগছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com