শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

প্রশ্ন ফাঁসের অপরাধে গলাচিপায় ২ শিক্ষকের জেল

হুজ্জাতুল ইসলাম- (গলাচিপা)পটুয়াখালি প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বের দায়ে দুই শিক্ষককে এক বছরের কারাদণ্ড, তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষককে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কালিকাপুর নুরিয়া সিনিয়র মাদ্রাসার এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষে এনড্রয়োড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল। ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে অপেক্ষামান কল্যানকলস নেছারিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের কাছে পাঠানো হয়। তিনি প্রশ্নপত্রের উত্তর সঠিক করে শিক্ষার্থীদের কাছে প্রেরণ করেন।

এ ঘটনা জানাজানি হয়ে যায়। এদিকে এই সময়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রবেশ করেন। কক্ষে তল্লাশি করে ব্লাকবোর্ডের পিছন থেকে মোবাইল এনড্রয়েড ফোন উদ্ধার করেন। মোঃ শাহিনের শরীর তল্লাশী কওে উদ্ধার করা হয় নকল।

এরপর কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীদরকে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসে। পরীক্ষার্থীরা হল কল্যাণকলস নেছারিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ সিয়াম ও গলাচিপা এন জেড মাদ্রাসার মোঃ শাহিনকে অসদুপায় অবলম্বলের দায়ে বহিষ্কার করা হয়েছে। অসদুপায়ে সহযোগীতা করার অভিযোগে এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাওঃ আঃ হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ আল আমিনকে এক বছরের সাজা আদেশ দেয়া হয়েছে।

গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম জানান, এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাওঃ আঃ হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ আল আমিনকে এক বছরের সাজা দেয়া হয়েছে।

এছাড়া পলাতক কল্যানকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে নিয়মিত মামলা দায়েরের জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থী ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়ে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com