শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

প্রেসক্লাব রংপুরের বহিষ্কৃত সা: সম্পাদকের বাসায় পুলিশের তল্লাশি

হারুন-অর-রশিদ, রংপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ তল্লাশী অভিযান চালিয়েছে প্রেসক্লাব রংপুরের বরখাস্তকৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর নগরীর সেন্ট্রাল রোডের বাসায়। রংপুর প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ মালামাল গোপনে সরিয়ে ফেলায় তা উদ্ধারের জন্য পুলিশ ওই অভিযান চালায়।

সরকারিভাবে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক নিযুক্ত প্রেসক্লাব রংপুরের প্রশাসক এর আবেদনের পরিপ্রেক্ষিতে এডিএম আদালত এর নির্দেশে ওই তল্লাশী অভিযান চালানো হয় বলে পুলিশ প্রশাসন সূত্র জানায়।

জানা যায়, প্রেসক্লাব রংপুরের বহিষ্কৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী প্রেসক্লাবের নথিপত্র অফিসের আলমিরার চাবি ক্লাবের অফিস থেকে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। ক্লাবের প্রশাসক নিযুক্ত হওয়ার পর সেগুলো সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

এসব উদ্ধার করতে না পারায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্লাবের প্রশাসকের উপর অর্পিত দায়ীত্ব হিসেবে দীর্ঘদিন ধরে রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও আর্থিক দুর্নীতি সম্পর্কে কোন অডিট করতে পারছেন না তিনি।ক্লাবের আর্থিক দুর্নীতি ও অনিয়মের ঘটনা ধামাচাপা দিতেই বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এগুলো সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেন ক্লাবের একাধিক সদস্য।

ক্লাবের প্রশাসক ও রংপুরের অতিরিক্ত প্রশাসক রজিম আলম মেরিনা লাভলীকে প্রথম দফা গত ৩ জুলাই’২৫ ক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলাদি, আলমিরার চাবিসহ অন্যান্য মামলামাল বুঝিয়ে দেয়ার জন্য পত্র প্রদান করেন। এই পত্র প্রাপ্তির পরে মেরিনা লাভলী শুধু মাত্র ক্লাবের কলাপসিবল গেটের চাবি প্রশাসকের কাছে জমা দিয়ে আসেন।

পরে প্রশসাক ২৪ জুলাই’২৫ একই পত্র দ্বিতীয় দফায় প্রেরন করেন। সর্বশেষ গত ২৮ জুলাই’২৫ তারিখে তৃতীয় দফা একই পত্র প্রেরন করা হয়।পত্র প্রাপ্তির পরেও প্রেসক্লাবের বরখাস্তকৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ওই নোটিশের কোন কর্ণপাত করেননি। পরে ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মতে ৩ আগস্ট’২৫ তারিখে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্বাক্ষরিত একটি সার্চ ওয়ারেন্ট জারি করেন। সেই আদেশ বলে পুলিশ তার বাড়ি ও অফিসে তল্লাশী তল্লাশী চালিয়েছে।

গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলাদিসহ অন্যান্য মালামাল উদ্ধার না হওয়ায় রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও দুর্নীতির অডিট সম্পাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রেসক্লাবের নিযুক্ত প্রশাসক ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এই তল্লাশির প্রতিবাদে একাধিক আইনজীবি নিয়ে তার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার নিযুক্ত অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন আমার মক্কেল কে হয়রানি করার উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

এ সম্পর্কে জানতে চাইলে রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান জানান, তার নেতৃত্বে এসআই আব্দুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সহযোগীতায় রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বাসায় ও অফিসে তল্লাশী চালানো হয়।

রংপুর বৈষম ও বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক এস এম জাকির হুসাইন বলেন, প্রেসক্লাবের অনিয়ম-দুর্নীতি এবং নিজের অপকর্ম ঢাকতেই প্রেসক্লাবের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলাদিসহ বিভিন্ন জিনিসপত্র সরিয়ে ফেলেছেন। নিজের পক্ষে সাফাই গাইতে উকিলের মাধ্যমে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয় তিনি আরো বলেন, অসত্যতত্ত্ব উত্থাপন করে সাংবাদিক মহল ও সুধি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তল্লাশী অভিযানে অংশ নেয়া এসআই আব্দুল্লাহ বলেন, তল্লাশী অভিযান চলাকালীন সময়ে তার অফিস ও বাসা থেকে প্রেসক্লাব সংক্রান্ত কোন নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই অভিযানের খবর পেয়ে হয়তো সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com