মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ফের দুর্ঘটনার ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে। এই নিয়ে তৃতীয় দুর্ঘটনার সাক্ষী হলো দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটি। তবে দূর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বাসের ধাক্কায় একটি প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষমিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা অংশের দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্নফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

এই বিষয়ে তানভীর রিফা বলেন, একটি দ্রুতগামী বাস এবটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ইতোমধ্যে বিষয়টি কর্ণফুলী থানাকে অবহিত করেছি। টানেল কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে কর্নফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমাদের টানেল কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পর বাসটি জব্দ করি। এই ঘটনায় আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে ২৮ অক্টোবর উদ্বোধনের পরের দিনই দূর্ঘটনা ঘটে টানেলের টোলপ্লাজার অংশে। একটি দ্রুতগামী প্রাডো গাড়ি ধাক্কা দেয় টোলপ্লাজার রেলিংয়ে, পরবর্তীতে ১০ হাজার টাকার জরিমানায় গাড়িটি মুক্তি পায়।

এছাড়া গত (৩১ অক্টোবর) একইভাবে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস।দুর্ঘটনা ছাড়াও এই টানেলে নিয়মিত চলছে কার রেইসিং। এছাড়াও টানেলের মধ্যে গাড়ি থামিয়ে চলছে ফটোসেশনও।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com