শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বরিশাল বিএনপি’র সমাবেশে যাবার পথে হামলার শিকারে সাবেক এমপি আলহাজ্ব শাজাহান খান নিহত

হুজ্জাতুল ইসলাম- গলাচিপা(পটুয়াখালি) প্রতিনিধিঃ গলাচিপা-দশমিনা আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান(৭০) মারা গেছেন।

সোমবার ২৮শে নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং পরিবারের সদস্যরা।

দলটির পক্ষ থেকে বলা হয়, গত ছয় নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পাঁচ নভেম্বর বাড়ি থেতে বের হন শাহজাহান খান। রাতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
শাহজাহানের পরিবারের দাবি, ওই হামলায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সোমবার ২৮শে নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএনপির সূত্র জানিয়েছে- সোমবার বাদ জোহর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোহাম্মদ শাহজাহান খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৬ইং সনের ১৫ই ফেব্রুয়ারীর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

যদিও বিতর্কিত ওই নির্বাচনে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি। ওই নির্বাচনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াসহ বিএনপি ২৭৮টি আসন লাভ করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com