মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে উপ-নির্বাচনে মেম্বার পদে ইয়াকুব আলীর জয়

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ও ৫নং সূর্য্যমনি ইউনিয়নের ২নং ওয়ার্ডে এর সাধারণ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে।

এতে ৮ ভোট বেশি পেয়ে ১নং কাছিপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে আপেল প্রতীকের মোঃ ইয়াকুব আলী (রুবেল) মোল্লা ও ৫নং সূর্যমনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মোঃ রিয়াজ হোসেন ২৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।

বুধবার ২রা নভেম্বর সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিলো। দুইটি কেন্দ্রই নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে।

২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। উপ-নির্বাচনে কাছিপাড়া ইউনিয়নে মোট ৫ জন ও সূর্যমনি ইউনিয়নে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই ২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৩২০৮ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিল ১৩৩৪ জন এবং নারী ভোটার সংখ্যা ছিল ১৩৩২ জন।

এর মধ্যে কাছিপাড়া ১নং ওয়ার্ডে আপেল প্রতীকে ২৪৭ ভোট পেয়ে মোঃ ইয়াকুব আলী (রুবেল) মোল্লা বিজয়ী হয়েছে। এবং সূর্যমনি ইউনিয়ন ২নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে মোঃ রিয়াজ হোসেন ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য এই দুইটি ওয়ার্ডে ইউপি সদস্য মৃত্যু বরণ করায় আসন দুইটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

তারই ধারাবাহিকতায় গত ১৯শে অক্টোবর নির্বাচন কমিশন এই আসন দুইটিতে তফসীল ঘোষণা করেন। দুই ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন মোট ১০ জন প্রার্থী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com