মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে কুকুরের কামড়ে আহত-২০

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। উপজেলার কালিশুরী বন্দরে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়- কালিশুরী চৌরাস্তা এলাকায় জামাল মুন্সির নির্মানাধীন ভবনে কয়েকদিন আগে একটি মা কুকুর ৪টি বাচ্চা প্রসব করে।

শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে মা কুকুরটি পাগলামি শুরু করে। এরপর ক্ষুব্দ কুকুরটি একে একে ২০ জনকে কামড়ে জখম করে। আহতদের মধ্যে পোনাহুড়া গ্রামের শাহজাহান হাওলাদার(৫০), নাসির উদ্দিন হাওলাদার(৫২), এনামুল মুন্সি(৩৫), রাফিয়া(৬), ইফাত(৩), রাবেয়া খান(২), সাধন কুলি(৫৫), নুরু মোল্লা(৭০) ইসমাইল(৪২) ও সোবাহান(৪৭) এর নাম পরিচয় জানা গেছে।

কালিশুরী বাজারের ওষুধ ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু সাংবাদিকদের বলেন- পাগলা কুকুরের কামড়ে আহতরা ভ্যাকসিন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কুকুরটির আতংকে কালিশুরী বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন- কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন- এই মুহুর্তে আমাদের এখানে সরকারি ভ্যাকসিন নেই। বাইরের ফার্মেসী থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com