শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে গভীর রাতে দুধর্ষ ডাকাতি

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বসত বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বকালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় ঘর থেকে র্স্বনালংকারসহ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

গৃহকর্তী পারুল বেগম বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মখোশপরিহিত ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় তিনি বারান্দায় শুয়ে ছিলেন।

ডাকাতদল ঘরে প্রবেশের পর প্রথমে নিজেদের ডাকাত পরিচয় দিয়ে তার গলার স্বর্নের চেইন, কানের দুল ও হাতের চুরি ছিনিয়ে নেয়। এরপর মূল ঘরে ঢোকে আলমিরা ভেঙে সোনার তৈরী হাতের রুলিবালা, কানের ঝাপশা, আংটিসহ মূল্যবান সামগ্রী ও ব্যাগ থেকে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ঘরে কোন পুরুষ লোক ছিল না।

এব্যাপারে কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, আমি বর্তমানে বড় ভাইয়ের চিকিৎসার জন্য ঢাকায় আছি। থানায় বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ বিষয়ে তাকে জানানো হয়নি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com